পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নড়াইলে সড়ক-মহাসড়কে দুর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণ


নড়াইলে দুর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণসহ সড়ক-মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজের উদ্যোগে শুক্রবার (১৯ মে) সকালসহ গত দু’দিনে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের রূপগঞ্জ এলাকায় ৬০জন ভ্যানচালকের মাঝে রেডিয়াম স্টিকারসহ এসব উপকরণ বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার কাউন্সিলর ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণ, সহসভাপতি শাকিল আহমেদ, যুগ্মসাম্পাদক শাহরিয়ার রোহান রাজ, সদস্য পিয়াস, চয়ন দে, মহিউদ্দিনসহ অনেকে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, দুর্ঘটনারোধে নড়াইলের সড়ক-মহাসড়কে চলাচলরত ভ্যানের পেছনে দু’টি করে রেডিয়াম স্টিকার দেয়া হয়েছে।


যাতে করে মোটরসাইকেলসহ রাতের বেলা চলাচলরত অন্য যানবাহনগুলো সহজে ভ্যানগাড়িকে দেখতে পায়। এছাড়া রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ভ্যানচালকদের সচেতনতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের মাঝে খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সড়কেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মির্জা গালিব সতেজ আরো বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মানউন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি।


দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সড়কসহ বাড়ি বাড়ি বৃক্ষরোপন, অসহায় শিশুদের জন্য বিনামূল্যে ঈদবাজার, ইফতার, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, বিনামূল্যে সবজি বাজার, চিকিৎসা, গরিব কৃষকের ধানকর্তনসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি। সংগঠনের সদস্য, পরিবার-পরিজনদের আর্থিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ কাজে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আমাদের সবসময় সহযোগিতা করে থাকে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৪৫জন।

আরও খবর