শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

লোহাগড়ায় বিএমএসএস'র উদ্যোগে আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত



নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর উদ্যোগে চা চক্র, আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


বিএমএসএস'র কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমানের আয়োজনে ও সভাপতিত্বে আজ ১৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় এবং সংগঠনের নড়াইল জেলা কমিটি ও লোহাগড়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে স্বপ্নবীথি পিকনিক স্পটে উক্ত চা চক্র, আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সংগঠনের ভাইস চেয়ারম্যান ও নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাথী তালুকদার।


সম্মানিত অতিথি ছিলেন - সিনিয়র সাংবাদিক অশোক কুন্ডু, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ কিবরিয়া, সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, সহ-সম্পাদক সুমি খানম, মাহমুদুল হাসান নিপুন, মিনারুজ্জামান মিরন, খুলনা বিভাগীয় নেতা নূর নবী সামদানী, মো: সোহেল প্রমুখ।


উপস্থিত ছিলেন - লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ শামীম,

উপদেষ্টা জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক নয়ন শেখ, আজিজুর বিশ্বাস, পিকুল আলম, সাব্বির জমাদ্দার, মাহফুজুর রহমান, বাদশা সাদ্দাম, মনির হোসেন, শেখ শাহ আলম সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ।


আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলার ঘটনা সহ সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ায় সংগঠনের প্রয়োজনীয়তা ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

সবশেষে একে-অপরের কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার আশাবাদ ব্যক্ত করেন এবং এই ধারাবাহিকতায় কালিয়া, নড়াইল ও নড়াগাতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় এমন চা চক্র, মিলনমেলার আয়োজনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।


এছাড়া শীঘ্রই বিএমএসএস'র লোহাগড়া, কালিয়া নড়াগাতি থানা কমিটি সহ নড়াইল জেলা কমিটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণার কথা জানানো হয়।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে