দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড


বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন।


গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘড়িয়াল(আঞ্চলিক নাম রামগতি)সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াগাতি থানার রামপুরা গ্রামের মোঃ মুজিবের খানের ছেলে মোঃ বিটু খান(৪৬) ও দক্ষিণ যোগানিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ মাবু শেখ(৩০) এবং গোপালগঞ্জ সদর থানার ছোটফা গ্রামের মোঃ কবীর মুন্সীর ছেলে মোঃ নাছিম(৩৫)। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আরও খবর