স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে ওপেন হাউস ডে ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা


 "দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ‍্য বিষয় সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে ওপেন হাউস ডে ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ মে) বিকাল ৫ টায় উপজেলার চাদঁখানা ইউনিয়নের চারমাথা বাজারে কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ(তদন্ত) এস এম শরিফ'র সভাপতিত্বে ও উপপুলিশ পরিদর্শক নূর ইসলাম'র সঞ্চালনায় ওপেন হাউস ডে ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 সভাপতির বক্তব‍্য এস এম শরিফ বলেন,কিশোরগঞ্জে জুয়া ও মাদক জিরো টলারেন্স নিয়ে আসবো। ইতিমধ‍্যে চলতি মাসে মাদক সেবন ও বিক্রেতাকে ভ্রাম‍্যমান আদালতে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও জুয়ার ০৩ টি মামলা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)মোহাম্মদ সারোআর আলম, 


প্রধান অতিথির বক্তব‍্যে আমিরুল ইসলাম বলেন, জুয়া ও মাদকের বিষয়ে কোন আপোষ হবে না। মাঠে পুলিশ থাকবে, নয়তো মাদক ও জুয়া থাকবে।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম তার বক্তৃতায় বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে, জনগণের দোরগোড়াঁয় সেবা পৌঁছে দিচ্ছে পুলিশ, তিনি পুলিশের সেবার মান আরো বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।


এছাড়াও বক্তব‍্য রাখেন, চাদঁখানা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম‍্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ (দুই পাতা) মোস্তফিজুর রহমান যাদু (নৌকা), শফিকুল ইসলাম শফি (লাঙ্গল), খায়রুল আলম, (আনারস) আব্দুল বারেক(ঘোড়া) সহ অন‍্যান‍্য জনপ্রতিনিধি, স্থানীয় গণ‍্যমান‍‍্য ব্যক্তিবর্গ বক্তব‍্য রাখেন। 


আরও খবর