চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদের থেকেও পুলিশ সদস্যদের সরানো হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 12:12:42 pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে। পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি করা গার্ড রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।’


সোমবার (১৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ঢাকা ১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ভারতের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হতো। গাড়ির আগে ও পেছনে পুলিশ থাকতো। আমরা চিন্তা করেছি, পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি গার্ড রেজিমেন্ট নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর কোনো দেশের রাষ্ট্রদূত যদি এ সুবিধা চান আমরা তাদেরও দেবো। আমাদের সেই সিদ্ধান্তটাই হয়েছে।


আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বহু কাজে পুলিশ সদস্যের প্রয়োজন। পুলিশের সংখ্যা আপাতত বাড়ানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে সামনে নির্বাচন। সবকিছু চিন্তা-ভাবনা করে ওই নিরাপত্তা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছি।


তিনি বলেন, শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে।


আনসার ব্যাটালিয়নের গার্ড রেজিমেন্ট যেটা তৈরি হয়েছে তারা অনেকটা দক্ষ। অত্যন্ত পারদর্শী করে তাদের তৈরি করা হয়েছে এ ধরনের নিরাপত্তার জন্য। ধীরে ধীরে তাদের কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বও দেওয়া হবে।


কারও সঙ্গে বৈরী সম্পর্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শক্তিশালী এবং আধুনিক সাজে সজ্জিত একটি নিরাপত্তা বাহিনী গার্ড রেজিমেন্ট আমরা করেছি। প্রধানমন্ত্রী দিকনির্দেশনায় এটি আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি হয়েছে।


যত ভিআইপি প্রটোকল বা প্রটেকশন যাই বলা হোক না কেন-এমনকি মন্ত্রীদের বাসাবাড়ির নিরাপত্তার বিষয়গুলো তাদের (আনসার) ওপর দেওয়া হবে। এজন্য একটি রেজিমেন্ট তৈরি করেছি, এর সংখ্যাও বাড়াতে হবে।

আরও খবর