দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় দফায়

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-05-2023 11:13:45 am

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সময় যতোই গড়াচ্ছে, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর ভোটের ব্যবধান ততোই কমছে। শুরুতে এরদোয়ান স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কামালের ভোট সংখ্যা। এতে কোনো প্রার্থীই সম্ভবত প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত করতে পারবেন না। ফলে নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় দফায়।


তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে ভোটে জয় নিশ্চিত করতে হলে তাকে মোট গৃহীত ভোটের ৫০ শতাংশ পেতে হয়। গতকাল রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এতে ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি। কোনো প্রার্থীকে জয় নিশ্চিত করতে এই ভোটের কমপক্ষে অর্ধেক পেতে হবে। 


রোববার রাত ১২টা ১০ মিনিটে আলজাজিরার খবরে বলা হয়েছে, গণনা হওয়া ভোটের যে ফল বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে, তা যদি অব্যাহত থাকে, তাহলে এই নির্বাচনে দ্বিতীয় দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে।


তুরস্কের সংবাদমাধ্যমগুলোর হিসাব বলছে, গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ৯৭ দশমিক ৪৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এতে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে ২৮ মে।


প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে। ৯৬ দশমিক ৩৯ শতাংশ ভোট গণনা দেখা যাচ্ছে, এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৩২৩টি আসন। এর মধ্যে একে পার্টি একাই ২৬৭টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স জয়ী হয়েছে ২১১ আসনে।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে







6a5a0ceb3401a-170726050723.webp
ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

১১ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে