ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করল এয়ার অ্যাস্ট্রা

ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রা শুরু করলো দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। রোববার(১৪মে) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বেসরকারি বিমান সংস্থাটি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ, এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী (সিইও) ইমরান আসিফ। এ সময় নীলফামারী পৌর মেয়র ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, বিশিষ্ট শিল্পপতি ও জাতীয় পার্টির নেতা সিদ্দিকুল আলম সিদ্দিকসহ সাংবাদিক, এজেন্ট এয়ারলাইন্সটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ফিতা ও কেক কেটে এয়ার অ্যাস্ট্রার সৈয়দপুর ফ্লাইটের উদ্বোধন করেন।


সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনী দিনে এ ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে ২এ ৪৭৩ ফ্লাইট এবং সৈয়দপুর থেকে ঢাকার পথে ছেড়ে ২এ ৪৭৪ ফ্লাইট। ফ্লাইট দুটির পাইলট ছিলেন ক্যাপ্টেন খালিদ শামস এবং ক্যাপ্টেন সাইফুল্লাহ। উদ্বোধনী ফ্লাইটে ৮০ শতাংশ যাত্রী ছিল।


প্রধান অতিথি আসাদুজ্জামান নুর তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে আমাদের এ অঞ্চলের লোকজনকে মফিজ বলত। অর্থের অভাবে মানুষ বাসের ছাদে করে ঢাকায় যেত। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রীর জাদুর কাঠিতে এ অঞ্চলের অর্থনৈতিক ব্যপক পরিবর্তন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে থেকে প্রতিদিন ৩৬ টি ফ্লাইট চলাচল করছে। এখন এ অঞ্চলের মানুষ আর বাসের ছাদে নয় বিমানে যাতায়াত করে।


এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, এয়ার অ্যাস্ট্রার বহরে চতুর্থ রুট হিসেবে আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারলাম। প্রতিদিন এ রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ঢাকা ও সৈয়দপুর থেকে ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা। আমরা যাত্রীদের সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প দিচ্ছে। যাত্রীরাও এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।


চট্টগ্রাম, কক্সবাজারের ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চল সৈয়দপুরে এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ এবং রাত ৮টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩টা ৪০ এবং রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।


তিনি আরও বলেন, এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

আরও খবর