আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

বেকুটিয়া কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে সাতক্ষীরার কাস্টমস ইন্সপেক্টর নিখোঁজ।

সাতক্ষীরার রাজস্ব কর্মকর্তা পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট কচা নদীতে পড়ে নিখোঁজ 

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকার বেকুটিয়া কুমিরমারা  ফেরিঘাট থেকে  নদীতে পড়ে সাতক্ষীরার কাস্টমস ইন্সপেক্টর  নিখোঁজ. উদ্ধার অভিযান  চলছে।পিরোজপুরের কচা নদীতে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে আব্দুল্লাহ হীল কাফি (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা। তার তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ফেরির জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। তখন ফেরির পন্টুনে গিয়ে হাঁটাহাঁটি করার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পিরোজপুর জেলা রেডক্রিসেন্ট এর সেচ্ছাসেবকেরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম জানান, এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। আমাদের ডুবুরি দল বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত বলা যাবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর