আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

শেষ পর্যন্ত আর যাওয়া হলো না মেলাতে


বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানগড়ে ওরস ও বৈশাখী মেলা দেখতে প্রতিবছর আশে পাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসেন হাজারো দর্শনার্থীরা।বৃহস্পতিবার (১১মে) সন্ধ্যা ৬ টায় জয়পুরহাটের আক্কেলপুর সহ আশে পাশের এলাকা থেকে আক্কেলপুর টু দুপচাঁচিয়া প্রধান সড়কে মেলায় যাবার পথে উপজেলার ভিকনী ব্রীজের উপর আক্কেলপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন।অভিযান পরিচালনাকালে মোঃ ফিহান হোসেন (১৯), মোঃ রিহাদ হোসেন (২৬), সুজন হোসেন (২৯), শ্রী প্রশান্ত রবিদাস (২৩) এদের কাছ থেকে মাদক দ্রব্য গাঁজা ৮০গ্রাম ও একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।


উদ্ধার শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ ফিহান হোসেনকে ২হাজার ১শত ৭০ টাকা ও ১ মাস, মোঃ রিহাদ হোসেনকে ১ হাজার টাকা ও ৩ মাস, সুজন হোসেনকে ২শত ৬০ টাকা ও ২ মাস, শ্রী প্রশান্ত রবিদাসকে ২শত টাকা জরিমানা ও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, প্রতিদিনের মতো গতকাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জয়পুরহাটের টিমকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চলছিল। অভিযান পরিচালনাকালে মহাস্থানগড়ে ওরস ও বৈশাখী মেলায় যাওয়ার পথে মোঃ ফিহান হোসেন, মোঃ রিহাদ হোসেন, সুজন হোসেন, শ্রী প্রশান্ত রবিদাসকে তল্লাশির সময় গাঁজা ও একটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, মাদক সেবনের দায়ে জেল জরিমানা করা হয়



আরও খবর