শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের ৪দিন পর এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের ৪দিন পর এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।নিহত পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) উপজেলার চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। বুধবার বিকালে পুলিশ লংকারচর গ্রামের মিরু শেখের বাড়ী পার্শ্বে বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে ও স্বরসতী একাডেমীর এসএসসি পরীক্ষার্থী সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখের সাথে একই গ্রামের সবুর শেখের মেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসমিনের (১৪) মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে । তাদের দুইজনের মধ্যে প্রায় মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাত হতো ।


তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার পর গত শনিবার রাত ১০টার পর সিরাজ নিখোঁজ হলে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়। যাহার নং ৩৩২/ তারিখ ৯ মে ২০২৩। বুধবার ১০ মে বিকালে এলাকাবাসী লংকারচর গ্রামের স্থান, মিরু মুন্সির ঘেরের পার্শ্বে বাগানের মধ্যে একটি বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে নিহত সিরাজের স্বজনরা লাশ সনাক্ত করে এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এলাকাবাসীর ধারনা,দূবৃর্ত্তরা সিরাজকে কৌশলে হত্যা করে তার মুখমন্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে নির্জন স্থানে ফেলে রাখে।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ইয়াসমিন,তার পিতা সবুর শেখ,মা ও ভাই জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, এটি একটি হত্যাকান্ড। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে