বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতুর নিরাপত্তায় থাকছে আনসার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 01:15:56 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


২০১২ সাল থেকেই পদ্মা সেতুর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। সেতু ঘিরে গঠন করা হয় ৯৯ কম্পোজিড ব্রিগেড। সব মিলিয়ে টানা প্রায় ১০ বছর সেতু নির্মাণকালীন এবং সেতু উদ্বোধনের পর নিষ্ঠার সঙ্গে নিরাপত্তার কাজ করে সেনাবাহিনী। চুক্তি শেষ হওয়ায় পদ্মা সেতু থেকে সরে গেল এই বাহিনী। প্রায় ৩ হাজার সেনা সদস্য সেতুর নিরাপত্তায় কাজ করতেন।


আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সেতুর নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানিয়েছেন, বুধবার (৩১ আগস্ট) সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি শেষ হয়। চুক্তির মেয়াদ বর্ধিত না হওয়ায় সেনাবাহিনী বেরাকে চলে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সেনাবাহিনী সেতুর নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দিবেন আনসার বাহিনীকে।


তিনি আরও জানান, সেতুর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের জন্য বিদেশি ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারাই সেতুর নিরাপত্তা নিশ্চিত করবে। তাই বিদেশি এ কোম্পানির অধীনে এখন আনসার বাহিনী সেতুর নিরাপত্তায় থাকবে।


পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী আরও জানান, পদ্মা সেতুর দুই প্রান্তে শেখ রাসেল সেনানিবাস তৈরি করা হয়েছে। বর্তমানে এ সেনানিবাসেই সেনা সদস্যরা অবস্থান করবেন। এছাড়া সরকার প্রয়োজন মনে করলে আবারও যে কোন সময় সেনাবাহিনীকে সেতুতে নিয়ে আসতে পারবে।


এরই মধ্যে সেতুতে টহল এবং সেতুর নিচে পদ্মায় টহল রাত ১২টার পর সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও কিছু সেনা সদস্য রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর বাকিরাও বেরাকে ফিরবে।




আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৭ ঘন্টা ৪৩ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে