দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

৫জি আনছে আম্বানির গ্রুপ, আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 12:47:04 am

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


আগামী দুই মাসের মধ্যে ভারতে ৫জি আনছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। ৫জি আনতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ৫জি পরিষেবাটি রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান জিও’র মাধ্যমে চালু করা হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি জানান, দিল্লি, মুম্বাইসহ প্রধান প্রধান শহরে প্রথমে উচ্চগতির ইন্টারনেট আনা হবে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তা পুরো ভারত জুড়ে সম্প্রসারণ হবে।


গত সোমবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্সের ৫জি নেটওয়ার্ক প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক প্রকল্প। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুগলের সঙ্গে একটি সাশ্রয়ী দামের ৫জি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে রিলায়েন্স। এমনটি জানিয়েছেন মুকেশ আম্বানি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর দাম এবং কবে নাগাদ বাজারে আনা হবে সেটিও জানানো হয়নি। ভারতে বর্তমানে সবচেয়ে কম দামের স্মার্টফোনের দাম ১৫০ ডলারের মতো।


এর আগে, চলতি মাসের শুরুতে ভারত সরকার রেকর্ড ১ হাজার ৯০০ কোটি ডলারের তরঙ্গ নিলামে বিক্রি করে। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কেনে রিলায়েন্স-জিও। নিলামে আরও অংশ নিয়েছিল-ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং নতুন প্রবেশ করা আদানি ডেটা নেটওয়ার্ক। 


উল্লেখ্য, আম্বানির রিলায়েন্স-জিও এখন ভারতের ইন্টারনেট মার্কেটে বেশ পরিচিত। এই খাতে আদানি গ্রুপের আবির্ভাব রিলায়েন্স-জিও'কে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করেছে। চলতি বছরের অক্টোবর থেকে ভারতে ৫জি পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও খবর