কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

সুদান থেকে বাংলাদেশিদের আনতে দুই লাখ ডলার বরাদ্দ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:34:29 pm

যুদ্ধকবলিত সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরাতে দুই লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।


সোমবার (৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।


প্রবাসী কল্যাণমন্ত্রী সুদান ফেরতদের উদ্দেশে বলেন, আপনাদের পুনর্বাসনের জন্য আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। আমরা নীতিমালা ঠিক করে দিলে আপনারা ওখান থেকেও সাহায্য নিতে পারবেন। পরবর্তীতে সুদানের অবস্থা ভালো হলে যেতে পারবেন বা অন্য কোনো দেশে যদি যাওয়ার ব্যবস্থা হয় আমরা সেভাবে ব্যবস্থা করবো।


এদিকে ৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের আরেকটি দল দেশে ফেরত আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


তিনি বলেন, দ্রুত বাকিদের নিয়ে আসবো। ৯ বা ১০ তারিখ আরেকটা ফ্লাইট আসবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিয়ে আসতে। আজকে আসার কথা ছিল ২৫০ জন। কিন্তু শেষ পর্যন্ত এলো ১৩৬ জন। এজন্য নির্দিষ্ট সংখ্যা বা তারিখ বলাটা কঠিন।


ফেরত আসা বাংলাদেশিদের ইমরান আহমদ বলেন, সবচেয়ে বড় কথা হলো, সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা পরবর্তীতে আপনাদের কি সাহায্য করতে পারি, কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের নামসহ সবকিছু প্রয়োজন আছে। আগামীতে আপনাদের জন্য কি করা হবে জানানো হবে।


পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সরকার দেরি করেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমরা বসে নেই। চার্জ করা খুব সোজা। ওখানে দূতাবাসের যারা আছেন তারা ফুর্তিতে নেই।


গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একটু বোঝার চেষ্টা করেন। সবসময় দোষ খোঁজার চেষ্টা কইরেন না।


মন্ত্রীর বক্তব্যের পর সুদান ফেরত ১৩৬ বাংলাদেশিকে পাঁচ হাজার টাকা করে দেয় প্রবাসী কল্যাণ বোর্ড।

আরও খবর