সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

চট্টগ্রাম মহানগরীর কোনো ভবনই ৭ মাত্রার ভূমিকম্প সহনশীল নয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 07:56:39 pm

চট্টগ্রাম মহানগরীর কোনো ভবনই ৭ মাত্রার ভূমিকম্প সহনশীল নয় বলে জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র।


৭৫তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রোববার (৭ মে) বেলা ১১টায় আইইবি চট্টগ্রাম সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন।


এতে বলা হয়, ঢাকায় রাজউক (রাজধানী উন্নয়ক কর্তৃপক্ষ) এবং চট্টগ্রামে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) ইমারত নির্মাণের অনুমোদন দেয়। কিন্তু চট্টগ্রামে বেশিরভাগ ভবনই ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মাণ করা হয় না। সিডিএ শুধু ভবনের চারদিকে কতটুকু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে কিংবা রেভিনিউগুলো পরিশোধ করা হয়েছে কি না এসব বিষয় দেখে। ভবন নির্মাণ তদারকির জন্য সিডিএতে আলাদা সেল গঠনের দাবি জানানো হয়।


এসময় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন। ছয় দফা দাবি তুলে ধরেন প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদগুলো প্রকৌশলী পদায়ন, প্রকৌশলী ভিত্তিক ‘ইঞ্জিনিয়ারিং ক্যাডার’ ব্যবস্থার প্রবর্তন, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরিবিধি প্রণয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ক্যাডারভুক্ত করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি করার দাবি জানানো হয়।


এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত উপস্থিত ছিলেন।

আরও খবর