তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ

যমুনা ফার্টিলাইজার কারখানার ব্যাগিং দরপত্র স্থগিত

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাসস্টিজ বিসিআইসি নিয়ন্ত্রনাধীন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কারখানা কোম্পানী লিমিটেড এর সার ব্যাগিং দরপত্র মামলা জটিলতায় স্থগিত ঘোষনা করছে যমুনা কর্তৃপক্ষ।


দরপত্রের নীতিমালা উপেক্ষা করে দরপত্র আহ্বান করার অভিযোগে জামালপুর জেলা যুগ্ন জজ ১ম আদালতে মেসার্স শামন্তী এন্টারপ্রাইজ এর মালিক নাজিম উদ্দিন আদালতে মামলা দায়ের করেন।

যার ফলে বুধবার (৩ মে) দরপত্র জমাদানের তারিখ থাকলেও তা স্থগিত করে নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়ে দেয় যমুনা ফার্টিলাইজার কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সার ব্যাগিংয়ের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করেন কারখানা কর্তৃপক্ষ।

এ দরপত্র আহ্বানের পর দরপত্র ক্রয় কার্যক্রম চলমান অবস্থায় বুধবার ছিলো দরপত্র জমাদানের নির্ধারিত দিন।

এর মধ্যে দরপত্রের নীতিমালা উপেক্ষা করে নতুন নীতিমালা সংযুক্ত করার অভিযোগ উঠে।

এ অভিযোগে মেসার্স শামন্তী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটার বা স্বত্বাধিকারী নাজিম উদ্দিন এ দরপত্রের বিরোদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

ফলে কারখানার মহাব্যাবস্থাপক(অপারেশন) মোঃ সাইদুর রহমান নামে সাক্ষরিত দরপত্র সাময়িক স্থগিত ঘোষনা করে নোটিম জারি করা হয়েছে।

মেসার্স শামন্তী এন্টারপ্রাইজের মালিক নাজিম উদ্দিন জানান, এবারের দরপত্রে সারের পরিমানও কম। অন্যদিকে আগের দরপত্রে জামানত জমাদেয়ার নিয়মছিলো ১০ লাখ।

এবার জামানত জমাদানের পরিমান ১৪ লাখ। দরপত্রের নীতিমালা হঠাৎ পরিবর্তন করায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর