রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

তারাগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলীর বাজার শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে সোমবার ( ৪ মে) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। 

উক্ত চক্ষু পরীক্ষা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোনাব্বর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "সাধারণ মানুষের চোখের চিকিৎসা ও অন্ধত্ব দূরীকরণে এ-ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। মানবিক সেবা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি ব্র্যাক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।" 


অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রংপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান, রংপুর জেলা সমন্বয়কারী (বিডিসি) গোলাম মোস্তফা, তারাগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক ওয়াসিম আকরামসহ স্থানীয় কর্মকর্তা, চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


ক্যাম্পে আগত কয়েকশ মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা নিয়মিত এ-ধরনের স্বাস্থ্যসেবামূলক কাজ অব্যাহত রাখবে।

আরও খবর