চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি  মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়েে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।
 
সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।
 
উল্লেখ্য গত ২ মে জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটি অনুমোদন দেন। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা এই কর্মসূচি পালণ করেন।
 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জয়পুরহাটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Tag
আরও খবর