দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পরকীয়ার অভিযোগে ইউপি সদস্যকে গণধোলাই।

পরকীয়া প্রেমিকার সাথে গভীর রাতে সময় কাটাতে গিয়ে গত রোববার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান কে গণধোলাই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রচার করলে গত দুদিন যাবৎ স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং বিষয়টি এলাকার একমাত্র আলোচনার বিষয়ে পরিণত হয়।

উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদি গ্রামের মোঃ রোকন মিয়া জানান, পার্শ্ববতী ২নং ইউপি সদস্য মিজানুর রহমান প্রায় এক বছর যাবৎ তাদের কুড়িয়াদি বগারটেক গ্রামের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া এক নারীর সাথে পরকীয়া করে আসছিলে।

গত এক সপ্তাহ আগেও গভীর রাতে ওই নারীর বাড়িতে সময় কাটাতে এলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন, এবং তিনি দৌড়ে পালিয়ে যায়। তবে  গত রোববার রাত ৩ টার সময় ওই নারীর বাড়িতে মিজানুর রহমানের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়ির চারপাশ ঘেরাও করলে তিনি ওই বাড়ি থেকে বের হয়ে পাশের রাস্তায় উঠে দৌড় দেন। এ সময় এলাকার লোকজন তাকে ধাওয়া করে আটক করলে আশ পাশের প্রায় শতাধিক লোক জড়ো হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এত রাতে সেখানে তার উপস্থিতির কারণ জানতে চাইলে তিনি সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। 

এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় পরকীয়ার বিষয়টি নিশ্চিত হলে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। পরে আহত অবস্থায় তার স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে হাজির এক ইউপি সদস্যসহ সিংহশ্রী ইউপির একাধিক সদস্য গণধোলাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, গভীর রাতে তিনি রাস্তা দিয়ে বাড়ি আসার পথে কিছু মাদকাসক্ত যুবক বগারটেকের এক ডিভোর্স হওয়া নারীর সাথে পরকীয়ার অভিযোগ এনে তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে তিনি আইনী পদক্ষেপ নিবেন বলেও জানান।

সিংহশ্রী  ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনের কাছে জানতে চাইলে  তিনি বলেন বিষয় টা লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি, তিনি বলেন বাদী বিবাদী কেউ বিষয় টা তাকে জানান নাই। তবে  চেয়ারম্যান বলেন যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। 


আরও খবর



6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

২ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে