নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

ঝিনাইগাতীতে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উদযাপিত

‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার বেলা সাড়ে ১২ টায় জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজাহান বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুগ্ম আহ্বায়ক মিস্টার আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসেন আলী বড়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, পুলিশের অন্যান্য সদস্যসহ জাতীয় শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর