অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

রেকর্ডের কাছাকাছি সাব্বির-মোস্তাফিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 12:00:38 pm

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


সাকিব আল হাসান টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই এশিয়া কাপের জন্য সাব্বির রহমানকে জাতীয় দলে ডাকেন। সাব্বির রহমান টাইগারদের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজেও তেমন ভালো ইনিংস উপহার দিতে পারেননি। 


গত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টির জন্য দলে জায়গা পাননি এই হার্ড হিটার। কিন্ত এশিয়া কাপের একাদশে দেখা যাবে তাকে। এশিয়া কাপে সাব্বির রহমানের জন্য এক মাইলফলক অপেক্ষা করছে।


টি-টোয়েন্টি সংস্করনে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে সাব্বির রহমানের অভিষেক হয়েছে ২০১৪ সালে। এরপর থেকে এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন। এই ৪৪ ম্যাচের স্ট্রাইকরেটই বলে দেয় ২০ ওভারের ক্রিকেটের জন্য সাব্বিরের প্রয়োজনীয়তা। ৪৪ ম্যাচে গড়ে প্রায় ২৫ রান করে তুললেও তার স্ট্রাইকরেট ছিল প্রায় ১২১। যা যে কোনো ব্যাটারের জন্যই ইতিবাচক দিক। কোনো সেঞ্চুরি পাননি। হাফসেঞ্চুরির সংখ্যাও কমই। ৪৪ ম্যাচে মাত্র চারবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে তার মোট রান ৯৪৬। 


হাজারা রানের মাইলফলকে পৌঁছাতে সাব্বিরের প্রয়োজন মাত্র ৫৪ রান। যা এই এশিয়া কাপে অর্জন করার সর্বোচ্চ সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে সপ্তম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকে পা রাখবেন তিনি। 


সাব্বিরের আগে হাজার রান করা ছয় ব্যাটারের মধ্যে শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পর্যায়ক্রমে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন দাস। এদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান দুই জনই ২ হাজার রানের মাইলফলক জয় করেছেন।


অপরদিকে, টি-টোয়েন্টিতে শত উইকেটের মাইলফলক জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশের বিস্ময় কাটার মাস্টার মোস্তফিজুর রহমান। বর্তমানে মোস্তাফিজের ঝুলিতে আছে ৯১ উইকেট। এশিয়া কাপের গ্রুপ পর্বে টাইগাররা খেলবে মাত্র দুইটি ম্যাচ। দুই ম্যাচে নয় উইকেট অনেকটাই কষ্টসাধ্য। তবে কাটার মাস্টার তার পুরনো জাদুর প্রয়োগ করতে পারলে অসম্ভব কিছু নয়। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সংস্করণের একজন বোলারই শত উইকেটের মাইলফলক জয় করেছেন। তিনি আর কেউ নন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর মিরপুরে এই রেকর্ড গড়েন তিনি। ১০০ উইকেট নিতে সাকিব আল হাসানের খেলতে হয়েছে ৮৪ ম্যাচ।


এদিকে মোস্তাফিজুর রহমান জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৬৯ ম্যাচ। আগামী দুই কিংবা তিন ম্যাচেও নয় উইকেট নিতে পারলে সাকিব আল হাসানের চেয়েও দ্রুত শততম উইকেটের রেকর্ড গড়বেন তিনি। আগামী দুই তিন ম্যাচে মোস্তাফিজ এই লক্ষ্য পূরণ করতে পারলে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বোলার হবেন তিনি। 


কেননা মাত্র ৫৩ ম্যাচেই ১০০ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন রশিদ খান। এরপর ৭৬ ম্যাচে ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। তৃতীয় স্থানে সাকিব আল হাসান। তার বর্তমান উইকেট সংখ্যা ১২১। সাকিবের সমান ম্যাচে ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।



আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে