স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

শ্রমিক হচ্ছে রাষ্ট্রের সম্পদঃ এমপি আদেল


শ্রমিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ।রাষ্ট্রীয় কোষাগারে যে রেমিট্রান্স আসে তা এই শ্রমিকের কর্মের ফসল। যা দিয়ে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন হয়। শ্রমিকের আত্মমর্যাদা বজায় রাখতে হবে। তাদের ন‍্যায‍্য দাবী আদায় করতে হবে। নীলফামারীর কিশোরগঞ্জে মে দিবসের বর্ণাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্যে এ সব কথা বলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মাননীয় জাতীয় সংসদ সদস‍্য আহসান আদেলুর রহমান আদেল।


বিশেষ অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-সিদ্দিকী, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,সংসদ সদস‍্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,সদর ইউপি চেয়ারম‍্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, সংস্কৃতি উপ-কমিটির সদস‍্য মোশারফ হোসেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও আগামী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম‍্যান পদপ্রার্থী স্বপ্না খাতুন প্রমুখ।

সোমবার(০১ মে)সকাল ১১ টায় কিশোরগঞ্জ উপজেলায় বর্ণ্যাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়।


অপরদিকে জাতীয় শ্রমিক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশুতোষ রায় সিংহ লক্ষণ ও সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমের নেতৃত্বে একটি বিশাল র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মে দিবসের আলোচনা সভায় মিলিত হয়।


আরও খবর