ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাইডেনকে ‘ভবিষ্যতহীন বৃদ্ধ’ বললেন কিমের বোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 09:15:18 pm

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তার ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ‘ভবিষ্যতহীন এক বুড়ো লোক’। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।


কিম জং–উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং বলেছেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোন ভবিষ্যত নেই। মেয়াদের বাকী দুবছরও তার পক্ষে কাজ চালিয়ে নেয়া কঠিন হবে।


এছাড়াও প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শাসন ক্ষমতার অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।


সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে।

আরও খবর