পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু হচ্ছে এমআরটি পুলিশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:41:45 pm

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মেট্রোরেলের নিরাপত্তার জন্য গঠিত হতে যাচ্ছে এমআরটি পুলিশ। সম্প্রতি এমআরটি পুলিশ গঠনের জন্য অনুমতি দিয়েছে সচিব কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এটি।


রোববার (৩০ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) ফারুক আহমেদ।


তিনি বলেন, সম্প্রতি সচিব কমিটি মেট্রোরেলের জন্য পুলিশের ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে। মোট ২৩১ জন নিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করবে এমআরটি পুলিশ। প্রথম দিকে যদিও জনবল নিয়োগের সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ ২৩১ জনের অনুমোদন দেওয়া হয়েছে। একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশ পরিচালিত হবে। এতে একজন পুলিশ সুপারও দায়িত্বে থাকবেন।


ঠিক কবে নাগাদ এমআরটি পুলিশের কার্যক্রম চালু হবে জানতে চাইলে তিনি বলেন, সচিব কমিটি অনুমোদন দিয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে। তারপর শুরু হবে এর কার্যক্রম।


এমআরটি পুলিশের কার্যক্রমে কী কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য দেশের এমআরটি পুলিশ যেভাবে কাজ করে সেভাবেই আমাদের এমআরটি পুলিশ কাজ করবে। শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা ও স্থাপনার নিরাপত্তার জন্য কাজ করবে তারা।


উল্লেখ্য, এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। এরপর সচিব কমিটি ২৩১ জনবলের অনুমোদন দেয়।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ১১ মিনিট আগে