ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভারতের প্রথম 'ঝুলন্ত' রেল সেতু প্রস্তুত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:30:28 pm

ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সেতুর সবগুলো কেবল লাগানোর কাজ হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেতু ব্যবহার করা যাবে। এটি ভারতের প্রথম কেবলভিত্তিক রেল সেতু, যাতে ৯৬টি কেবল রয়েছে। এই কেবলগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল ৬৫৩ কিলোমিটার।


একটি টুইট বার্তায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, অঞ্জি খাদ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তিনি টুইটারে লিখেন, 'মাত্র ১১ মাসে দেশের প্রথম কেবল রেল সেতু তৈরি। এই সেতুর ৯৬টি কেবলের সবগুলো স্থাপন করা হয়ছে। এই কেবলগুলোর সম্মিলিত দৈর্ঘ্য হল ৬৫৩ কিলোমিটার।' 


অশ্বিনীর এই টুইটকে রিটুইট করে মোদী লেখেন, 'অসাধারণ'। 


অঞ্জি খাদ সেতুটি ১৫ মিটার চওড়া। মূল বিস্তৃতি ২৯০ মিটার। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। একটি মাত্র স্তম্ভ ধরে রেখেছে সেতুটিকে। ভিত থেকে তার উচ্চতা ১৯৩ মিটার। নদীগর্ভে আরও ৩৩১ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত স্তম্ভটি।


ভারতের রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ব্রিজ যে কোনো প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে সক্ষম। ভূমিকম্প হলেও এই সেতু সুরক্ষিত থাকবে বলে দাবি করা হচ্ছে। এই ব্রিজ ও রেলপথের কাজ শেষ হলে সরাসরি ট্রেনে দিল্লি থেকে শ্রীনগর যাওয়া যাবে।  


উধমপুর থেকে শুরু হওয়া এই রেললাইন শ্রীনগর হয়ে নিয়ন্ত্রণ রেখার কাছে বারামুল্লা পর্যন্ত চলে যাবে। এর ফলে পাক সীমান্ত পর্যন্ত এবার ট্রেনে করেই যেতে পারবেন সাধারণ  মানুষ। এই বছরের শেষের দিকেই রেল চলাচল শুরু হয়ে যাবে অঞ্জি খাদ সেতুর ওপর দিয়ে। 

আরও খবর