বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বব্যাংক তাদের ভুল শুধরাতে চায়’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:06:02 am

পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে, আজকে তারা তা শুধরাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সংস্থাটির সঙ্গে কথাবার্তা হচ্ছে। বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।


শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও এর আওতাভুক্ত সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।


ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য নয়, দেশের জন্য জাপান ও ওয়াশিংটন সফরে গেছেন। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাঁড়াতে সাহায্য নেয়া হচ্ছে। 


অর্থনৈতিক সামর্থ্যের ওপর ভিত্তি করে সাহায্য নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না। বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।


বিএনপিকে উদ্দেশ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন করতে দেবেন না- এমন দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, কেউ তা আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে মিথ্যা ছাড়া সত্য বের হয় না মন্তব্য করে কাদের বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বিএনপির তুলনা চলে না। আমরা আমাদের আদর্শে অবিচল, নীতিতে অবিচল ও বাংলাদেশ জন্মের চেতনায় অবিচল। এখান থেকে কোনো শক্তি আমাদের সরাতে পারবে না। তারা এখন ভয় দেখাবে, আগুন নিয়ে আসবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।


গণতন্ত্রের সমালোচনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অন্য দেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা করেন ওবায়দুল কাদের। বলেন, আমরা অন্যদেশের গণতন্ত্রে হস্তক্ষেপ করি না। তারা (আমেরিকা) আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে কেন হস্তক্ষেপ করবে? আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। গণতন্ত্রে যুগান্তকারী পরিবর্তন রাতারাতি আসবে না। আমেরিকার মতো দেশের দু’শ বছরের ঐতিহ্য থাকা স্বত্বেও আমেরিকার সবাই তাদের নির্বাচন মেনে নেয়নি।


ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতির ইতিহাস হচ্ছে, যারা আন্দোলনে জেতে তারাই নির্বাচনে জেতে। তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু, আদালত হিমাগারে পাঠিয়েছে। বিএনপি যতই দাবি করুক, তা চালু করা সমীচীন নয়।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৪ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে