পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারিয়ে পাগলপ্রায় আল-আমিন




দয়া করে আমার অটোরিকশাটা আনি দেন। আমার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নাই। নামাজ পড়তে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা হারিয়ে এভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন, আল আমিন (২৪) নামের এক যুবক।



তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে একটা অটোরিকশা কিনছি।সেই অটোরিকশা চালিয়ে সংসার চালাই। পরিবারে আমার ৭ সদস্য, অটোরিকশার আয়ে তাদের খাওয়াই। অটোরিকশা না পেলে কি খাওয়াবো তাদের। আবার প্রতি সপ্তাহে ১ হাজার ৮শ টাকা কিস্তি  দিতে হয়। আমার অটোরিকশা না পেয়ে মরা ছাড়া কোন উপায় নাই।



শনিবার (২৯ এপ্রিল)  বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


ওই অটোরিকশা চালকের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিত গ্রামে। তার বাবার নাম গহুর উদ্দিন।



খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালক আল আমিন প্রতিদিনের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরে এসে গাড়ি চালান। আজ বিকেলে আসরের নামাজ পড়তে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদে নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে যায়।



এবিষয়ে কুড়িগ্রাম সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, আমাদের অফিসার  ঘটনাস্থলে গিয়েছে । অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।


আরও খবর