লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।

সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না: ওমর সানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2023 08:12:15 pm

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবারও তাই করলেন। তবে নিজের ফেসবুকে না। একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে। কারা ভাইরাল হতে চায় এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি জানান, সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না।


ওমর সানি বলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাইরাল হতে চায় না। শিক্ষিত মানুষ, পরিবেশের মানুষ, সভ্য সমাজের মানুষ, ভালো পরিবারের ছেলে-মেয়ে ভাইরাল হতে চায় না। যারা একটু থার্ড ক্লাস, পরিবার নাই, পরিজন নাই, তারাই ভাইরাল হতে চায়।’


এ নায়ক আরও বলেন, ‘এখন কথায় কথায় ভাইরাল। ভাইরাল শব্দটা নির্দিষ্ট করে দেওয়া উচিত।’ এ সময় সবার প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেতা অনুরোধ করেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে এ ধরনের আপনারা ভাইরাল হতে চান, এমন হতে চান, এগুলো বলবেন না। এগুলো বলবেন বস্তিতে গিয়ে!’


এক সময় পর্দা কাপিয়েছেন ওমর সানি। ছিলেন নব্বই দশকের সুপারস্টার। তবে আজকাল অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন নিজের ব্যবসা নিয়ে।

আরও খবর