সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে

গুগল মিটে একের অধিক ব্যবহারকারী স্লাইড উপস্থাপন করতে পারবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-04-2023 11:04:41 am

© সংগৃহীত ছবি



অফিসের মিটিংয়ে প্রেজেন্টেশন বেশ গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় একাধিক কর্মীকে স্লাইড উপস্থাপন করতে হয়, যে সুবিধা আগে গুগলের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুগল মিটে ছিল না। সমস্যা সমাধানে মিটিংয়ে গুগল স্লাইডসের মাধ্যমে তৈরি স্লাইডগুলো যৌথভাবে উপস্থাপনের সুবিধা নিয়ে এসেছে ‘গুগল মিট’। ফলে একের অধিক ব্যবহারকারী স্লাইড উপস্থাপন করতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা চালুর ফলে মিটিংয়ের সময় একই স্লাইডের তথ্য আলাদাভাবে একাধিক ব্যক্তি উপস্থাপন করতে পারবেন। ফলে যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ, তিনি আলাদা করে সেই অংশ উপস্থাপনের সুযোগ পাবেন।


এরই মধ্যে নির্দিষ্ট সংখ্যক কম্পিউটার ব্যবহারকারীর জন্য এই সুবিধা চালু করেছে গুগল মিট। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে। 


সম্প্রতি, মিটিংয়ের কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা নিয়ে আসে গুগল মিট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু অনলাইন মিটিংয়ের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ পাওয়া যেত গুগল মিটে। তবে এবার কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা এনেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি। এ সুবিধা পেতে গুগল মিটে ভিডিও ধারণের আগেই অনুবাদের ভাষা নির্বাচন করে দিতে হবে। 


এর আগে, গুগল মিটে যুক্ত করা হয় নতুন দুটি ফিচার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী গুগল জানায়, ব্যবহারকারীরা গুগল মিটে খুব সহজে যেকোনো ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা মিটিংয়ে অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে একটি অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের চ্যাট অপশনে চলে যাবে। লিংকটির মাধ্যমে ফাইলটি দেখার সুযোগ পাবেন মিটিংয়ে অংশগ্রহণকারীরা। 


দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, ব্যবহারকারীরা গুগল মিটে সহজে গুগল ক্যালেন্ডারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যখন কোনো ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট বক্সে কোনো ফাইলের লিংক দেবেন, তখন ফাইলটি দেখার একটি অস্থায়ী উইন্ডো উপস্থিত সবার সামনে আসবে। এরপর মিটিংয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী গুগল ক্যালেন্ডারের মাধ্যমে লিংকে যাওয়ার সময় ঠিক করতে পারবেন। এ ছাড়া, ফাইলটি ক্যালেন্ডারের সূচিতে সংযুক্ত করার সুবিধাও পাবেন। গুগল জানিয়েছে, এই ফিচারের ফলে ব্যবহারকারীকে ফাইল শেয়ারের নতুন আরেকটি উইন্ডো খুলে অনুমতি নিতে হবে না।

আরও খবর



695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১০৯ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

১৯১ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২১৬ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে


68c8e7fd9831e-160925103053.webp
আজ বিশ্ব ওজোন দিবস

২২০ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে