নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

শিকড় ঝিনাইগাতীর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে এস.এস.সি, এইচ.এস.সি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫০জন কৃতি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আর্থিক সহযোগিতা, সংবর্ধনা ও  ক্রেস্ট দেওয়া হয়েছে। ‘পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে ২৪ এপ্রিল ২০২৩ সোমবার ঈদের ৩য় দিন বিকেলে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’ এর আয়োজনে ওই সংবর্ধনা দেয়া হয়। শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজ ফান্ডেশনের চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিকড় ঝিনাইগাতীর সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সাইফুল ইসলাম, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল আমিন মুক্তা, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালের সহযোগী অধ্যাপক ও শিকড় ঝিনাইগাতীর সমাজকল্যাণ সম্পাদক ডাঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শিকড় ঝিনাইগাতীর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শেরপুর পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, তাজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিহাল তাজসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, যথাক্রমে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসান, সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও শিক্ষার্থী ইসরাত জাহান মিতা। এসময় উপস্থিত ছিলেন, শিকড় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ওইসময় অনুষ্ঠানের প্রধান অতিথি তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়াও অনুষ্ঠানের অতিথিগণ শিকড়ের এ ধরণের কর্মকান্ড পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Tag
আরও খবর