নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ২২ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালিঝিকান্দা এলাকা থেকে ওই ৫ জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মালিঝিকান্দা টাংগারীপাড়া গ্রামের ঈমান আলীর পুত্র মোশারফ হোসেন (৩২), আজিজুর রহমানের পুত্র জহুরুল ইসলাম (৩৮), রুহুল আমিন (৩৫), আ: রশিদের পুত্র কমল মিয়া (৪৫) ও ইন্তাজ আলীর পুত্র সোহাগ মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে ঝিনাইগাতী থানা পুলিশের একটি দল এক অভিযান চালিয়ে ওই ৫ জুয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ২৩ এপ্রিল রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


Tag
আরও খবর