উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

পীরগাছায় প্রতিপাল স্বপ্নচূড়া উন্নয়ন সংস্থার ঈদ বস্ত্র বিতরণ

প্রতিপাল স্বপ্নচূড়া উন্নয়ন সংস্থার ঈদ বস্ত্র বিতরণ

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী ও দরিদ্রদের ঈদ বস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রতিপাল স্বপ্নচূড়া উন্নয়ন সংস্থা’। সংস্থার পক্ষ থেকে শুক্রবার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামে ৪২জন পুরুষ-মহিলাকে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।  

উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক বজলুর রশিদ মুকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম, সম্পাদক মাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসরাফিল ইসলাম, উপদেষ্টামন্ডলীর সদস্য আলেকজান্ডার, জাহেদুল ইসলাম, শকিফুল ইসলাম ও আমিনুল ইসলাম। সংস্থার সদস্যরা হলেন-আল আমিন, সাজু মিয়া, মানিক মিয়া, ইব্রাহিম মিয়া, সিহাব, মাসুদ, আকাশ প্রমুখ।

ঈদ বস্ত্র নিতে আসা শমসের আলী বলেন, ঈদের আগে একটা ঈদ বস্ত্র পেলাম। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের রহম করেন। এর আগে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। 

সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ২০২২ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি। গরীব ও অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রি ও অন্যান্য সাহায্য-সহযোগিতা করেছি। এছাড়াও সংস্থার মূল লক্ষ্য হচ্ছে- যুব সমাজে বাজে যে প্রভাব আছে সেই প্রভাব থেকে তাদেরকে ফিরিয়ে আনা।  


আরও খবর