ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচং উপজেলা চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন : এমপিসহ বিভিন্ন মহলের শোক



 হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর মা ও সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমির আলী চৌধুরীর সহধর্মিণী পারুল আক্তার খানম’র দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৮ এপ্রিল সকালে প্রথম ও দ্বিতীয় জানাযার শেষে উপজেলার বলাকীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ পুত্র ও ৪ কণ্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। ১৭ এপ্রিল সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না....রাজিউন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি মোহাম্মদ ইস্পাহানী, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান ধনমিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন , মঞ্জু কুমার দাশ, মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ইমতিয়াজ আহমদ লিলু, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমান রাজু, প্রমুখ।

আরও খবর