স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে জাতীয় পার্টির উদ‍্যোগে দোয়া ইফতার মাহফিল


নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




রবিবার(১৬ এপ্রিল ) কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম‍্যান রশিদুল ইসলাম'র সভাপতিত্বে ও সদস‍্য সচিব রশিদুল ইসলাম রশিদ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব‍্যে জাতীয় পার্টির ভাইস চেয়ারম‍্যান, নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ ) মাননীয় সংসদ সদস‍্য আহসান আদেলুর রহমান আদেল বলেন, রমজান সিয়াম সাধনার মাস। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল- ফিতর উপভোগ করবো। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরী করতে হবে। ঈদের আনন্দ গরীব দুঃখী মানুষের মধ‍্যে বিলিয়ে দিতে হবে।



তিনি আরো বলেন বাংলাদেশ আজ উন্নয়নের দিক থেকে বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে।তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে ব‍্যাপক উন্নয়ন সাধন হয়েছে। 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা পরিষদ'র ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সংসদ সদস‍্য'র প্রতিনিধি রেজাউল আলম স্বপন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট,বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান সুজাউদ্দৌলা লিপটন সহ উপজেলা ও ইউনিয়নের অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


পরিশেষে প্রয়াত হোসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম‍্যান জিএম কাদের সহ দেশবাসীর জন‍্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।

আরও খবর