নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

চাদঁখানা ইউপি উপ-নির্বাচনঃ তফসিল ঘোষণা, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ২৫ মে


মোঃ আদর আলী, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৫ নং চাদঁখানা ইউনিয়ন পরিষদ'র উপ-নির্বাচন আগামী ২৫ মে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।(শুধু মাত্র চেয়ারম‍্যান পদে)। গতকাল নং১৭.০০.০০০০.০৭৯.০০১.২৩.৮২ 

স্বারকে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো ঃ আতিয়ার রহমান'র স্বাক্ষরিত নির্বাচন  তফসিল ঘোষণা করেন।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রিটার্নী অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল। রিটার্নী অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ৩০ এপ্রিল। আপিল দাখিলের তারিখ ০২-০৪ মে। উক্ত আপিল নিষ্পত্তির তারিখ ০৫-০৭ মে। প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ তারিখ ০৮ মে। প্রতীক বরাদ্দ ০৯ মে এবং ভোট গ্রহণের তারিখ ২৫ মে-২৩ ইভিএম পদ্ধতিতে এই প্রথম উপজেলার ইউপি উপ-নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ পর্যন্ত।

উক্ত উপ-নির্বাচনে পুরুষ ভোটার ১২১৪৮ ও মহিলা ভোটার ১১৩২৯ মোট ২৩৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


কথা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশ চাদঁখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।মোট ২৩৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


উল্লেখ‍্য চাদঁখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান প্রয়াত হাফিজার রহমান হাফি গত ৬ ফেব্রুয়ারী ইন্তেকাল করিলে নির্বাচন কমিশন শূন‍্য ঘোষণা করেন।

আরও খবর