ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

সম্পর্কের বরফ গলছে কাতার-বাহরাইনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:38:14 am

অবশেষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং বাহরাইনের মধ্যকার সম্পর্কের বরফ গলে সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে। নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে দেশ দুটি। কাতার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার (১২ এপ্রিল) গালফ কো-অপারেশন কাউন্সিলে (জিসিসি) দুদেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।


কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়ানোর জন্য সাক্ষাৎ করেছেন দুদেশের প্রতিনিধিরা।


বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক উপসচিব শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্র বিষয়ক মহাসচিব আহমেদ বিন হাসান আল হামাদি। ২০১৭ সালে কাতারের সঙ্গে চার আরব দেশের যে বিবাদের সূত্রপাত হয়েছিল তা সমাধানের বিষয়ে আলোচনা করেছেন তারা।


সে বছর কাতারের বিরুদ্ধে কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করে বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর। ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে এই নিষেধাজ্ঞা আনা হয়। তারপর থেকেই গত কয়েক বছর ধরে এই চার দেশের সঙ্গে কাতারের সম্পর্ক খারাপ যাচ্ছে। যদিও নিজেদের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে দোহা।


কাতারের বিমান ও জাহাজকে নিজেদের আকাশসীমা ও জলসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বাণিজ্য সম্পর্কও বিচ্ছিন্ন করে আরব দেশগুলো। তবে ২০২১ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর এই নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখনও তাদের নিজ নিজ দূতাবাস খুলতে পারেনি।


অপরদিকে ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক এবং তাদের সামুদ্রিক সীমানাকে কেন্দ্র করেই ‍মূলত কাতারের সঙ্গে বাহরাইনের বিরোধ। তবে চলতি বছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং কাতারের আমির এক ফোনকলে নিজেদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেন।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৫ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে