ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

"পাবিপ্রবিতে জামালপুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হাবিবুল্লাহ,শাকিল



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ মেয়াদে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ই এপ্রিল সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি প্রকাশিত হয়। 


সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের (২০১৭-১৮ সেশন) ইইসিই বিভাগের শিক্ষার্থী এস.এম.হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এগারো ব্যাচের (২০১৮-১৯ সেশন) গণিত বিভাগের শিক্ষার্থী এ.এস.শাকিল। এছাড়াও সহসভাপতি পদে মেহেদী মোমিন(সিই-১০ম), আনন্দ মিয়া (সিএসই-১০ম), তানজিমুল ইসলাম (আইসিই-১০ম), সিয়াম (আইসিই-১০ম), ইব্রাহিম হোসেন (আইসিই-১০), তানজি (ইইই-১০) নির্বাচিত হন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে প্রান্ত পাল অভিক( ইকোনোমিক্স-১২), অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোমেন (কেমিস্ট্রি-১২), প্রচার সম্পাদক পদে সম্পদ সাহা (সমাজকর্ম-১২) সহ সর্বমোট ৩২ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।


নবনির্বাচিত সভাপতি শুভেচ্ছা বক্তব্যে জানান - " জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি উপদেষ্টামন্ডলীদের, কৃতজ্ঞতা জানাই সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম ভাই এবং সাবেক সভাপতি মারুফ বিল্লাহ ভাইকে। সেই সাথে এখানে আমার বেশকিছু দায়িত্বের সৃষ্টি হয়েছে। জামালপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগীতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। পাবিপ্রবিতে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। "


সাধারণ সম্পাদক বলেন - " জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি-পাবিপ্রবি, পাবনার বুকে একখন্ড জামালপুরিয়ানদের নিয়ে গঠিত, এই সংগঠনের মাধ্যমে আমরা জামালপুরের সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই সাথে আমার জামাপুরের শ্রদ্ধেয় বড় ভাই ও শিক্ষকদের সাথে পরিচিত হতে পেরেছি এবং বিভিন্ন প্রয়োজনে আমি তাদের কে পাশে পেয়েছি। জীবনে চলার পথে তারা আমার অনুপ্রেরণায় থাকবেন। এ সংগঠনকে আমি আমার হৃদয়ে লালন করি, আর এ সংগঠনের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ইনশাআল্লাহ বড় ভাইদের দিক নির্দেশনা মোতাবেক আমি সংগঠনের সার্বিক দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখবো। "

আরও খবর