নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

ভ্যালু অ্যাডেড কৃষিতে জোর দেওয়ার আহ্বান আহসান খান চৌধুরীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:45:02 pm

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভ্যালু অ্যাডেড কৃষিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।


তিনি বলেন, আমার কৃষিতে উৎপাদন বাড়াতে হবে। এখন কৃষিতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সময় এসেছে ভ্যালু অ্যাডেড কৃষির দিকে জোর দিতে হবে। কারণ এর চাহিদা যদি বিশ্ববাজারে থাকে তাহলে আমাদের উৎপাদন বাড়াতে হবে। এতে রপ্তানি বাড়বে, রপ্তানি আয় দেশে আসবে।


বুধবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল রেনেসাঁয় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের প্রচলিত কৃষি ব্যবস্থাকে স্মার্ট কৃষিতে রূপান্তর: ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।


সেমিনারে আহসান খান চৌধুরী বলেন, আমার ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় পাঁচ তারকা হোটেলে এ ধরনের সেমিনারের সৌভাগ্য আগে হয়নি। আজকের ক্ষুদ্র অনুষ্ঠান কিন্তু অনেক ব্যবসায়ী পার্টিসিপেন্ট পেয়েছি, এটা ভালো দিক। এ থেকে বোঝা যায় কৃষি পাল্টে যাচ্ছে। আপনাদের এই আগ্রহ আমাদের কৃষি খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী স্মার্ট এগ্রিকালচারকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। তিনি জানান, অর্থনীতির উন্নয়নের অন্যতম খাত কৃষি, জিডিপিতে যার অবদান ১২ শতাংশ। পাশাপাশি ৩৮ শতাংশ কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে কৃষি খাত। একই সঙ্গে শিল্প খাতের কাঁচামালও সরবরাহ করে থাকে।

আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ২ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে