নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পরাজয়ের সঙ্গে ১২ লাখ টাকাও গচ্চা দিলেন বেঙ্গালুরু অধিনায়ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:29:57 pm

২১২ রান করেও ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১ উইকেটে হারতে হবে কল্পনাও করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকরা। এবার দলটির ভক্ত-সমর্থকদের জন্য আরও একটি দুঃসংবাদ। বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে পড়তে হচ্ছে শাস্তির খাঁড়ায়।


বাদ যায়নি লখনৌ সুপার জায়ান্টসও। ম্যাচ জিতলেও দলের বোলারকে তিরস্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে কোহলিদের। বোলিং শেষ করার নির্দিষ্ট সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল বেঙ্গালুরু। ফলে ম্যাচের শেষ ওভারে পাঁচজনের বদলে মাত্র চারজন ক্রিকেটারকে ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পেরেছিল বেঙ্গালুরু। ম্যাচ শেষে দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘এই বছরের আইপিএলে এটাই আরসিবির প্রথম জরিমানা। আইপিএলের কোড অব কনডাক্টের আওতায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ককে।’


লখনৌয়ের জিততে ১ বলে দরকার ছিল ১ রান। বেঙ্গালুরুর উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ভুলে ১ রান নিয়ে নেয় লখনৌ। রান নেওয়ার পরে আনন্দের চোটে নিজের হেলমেট মাটিতে ছুড়ে দিয়ে উল্লাস করতে থাকেন লখনৌয়ের বোলার আভেশ খান। এ ধরনের উল্লাস ভালো ভাবে নেয়নি বিসিসিআই। এ কারণে আভেশকে তিরস্কার করা হয়েছে।


বিসিসিআই আরও এক বিবৃতিতে জানিয়েছে, ‘আবেশ লেবেল-১ অপরাধ করেছে। যেহেতু এটাই ওর প্রথম অপরাধ তাই ওকে তিরস্কার করে ছেড়ে দেওয়া হয়েছে। পরেও এ ধরনের ভুল করলে বড় শাস্তি পেতে হতে পারে।’


ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২১২ রান করে বেঙ্গালুরু। জবাবে লখনৌ ব্যাট করার সময় প্রথম ১০ ওভারে মনে হয়েছিল, কোহলিরা ম্যাচ জিতে গেলেন; কিন্তু মার্কাস স্টোইনিজ ও নিকলাস পুরানের দাপটে ম্যাচে ফেরে লখনৌ। শেষ ওভারে জিততে লোকেশ রাহুলদের দরকার ছিল ৫ রান। টান টান ম্যাচে শেষ বলে ম্যাচ জিতেছেন রাহুলরা।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে