নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বিধ্বংসী ইনিংসে একাধিক রেকর্ড পুরানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 05:56:11 am

মাত্র ১৯ বলে ৬২। ভাবা যায়! নিকোলাস পুরানের অবিশ্বাস্য এক ইনিংসে সোমবার রাতে ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে শেষ বলে ১ উইকেটে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।


এদিনের ম্যাচে পুরান আইপিএলের চলতি আসরে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। তিনি রান করেন ৩৪০ স্ট্রাইক রেটে। মাত্র ১৫ বলে করেন হাফসেঞ্চুরি। এ সময় ক্যারিবিয়ান খেলোয়াড় মারেন চারটি চার ও সাতটি আকাশচুম্বী ছক্কা।


পুরানের ব্যাট থেকে ১৫ বলের ফিফটিও আইপিএল ইতিহাসে যৌথ দ্বিতীয় দ্রুততম ফিফটিতে জায়গা করে নিয়েছে। নিকোলাস পুরানের আগে ইউসুফ পাঠান এবং সুনিল নারিন এই লিগে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছেন। ইউসুফ ২০১৪ সালে এবং নারিন ২০১৭ সালে এই কীর্তি অর্জন করেছিলেন।


এদিকে এবারের আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের ব্যাটার আজিঙ্কা রাহানের। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ে রাহানে ২৭ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন।


আরও একটি রেকর্ড করতে দেখা গিয়েছে পুরানকে। লোকেশ রাহুল, সুরেশ রায়না, আন্দ্রে রাসেলের আসনে জায়গা পেয়েছেন তিনি। এদিনের ম্যাচে পুরান ৬২ রানের মধ্যে ৫৬ রান করেন বাউন্ডারি মেরে। অর্থাৎ পুরান ৯৩.৫৪ শতাংশ রান বাউন্ডারি হাঁকিয়ে করেন। এই তালিকার শীর্ষে রয়েছে সুরেশ রায়না। তিনি ২০১৪ সালে চেন্নাইয়ের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ৮৭ রান করেছিলেন যার মধ্যে ৮৪ রান করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে।


কলকাতার রাসেল ২০১৯ সালে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৬৫ রান করেছিলেন, যার মধ্যে ৬২ রান এসেছিল বাউন্ডারি থেকে। ২০১৮ সালে পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুল ৫১ রান করেছিলেন, যার মধ্যে ৪৮ রান তিনি বাউন্ডারি মেরে করেছিলেন। এই তালিকায় এখন চার নম্বরে রয়েছেন নিকোলাস পুরান।


আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে পঞ্চাশের বেশি রান করা খেলোয়াড়দের তালিকায়ও জায়গা করে নিয়েছেন পুরান। প্যাট কামিন্স, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের পরে এখন তার নামটি। ২০২২ সালে কেকেআরের হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৭৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে এই তালিকার শীর্ষে রয়েছেন প্যাট কামিন্স।


দুই নম্বরে সুরেশ রায়না। তিনি ২০১৪ সালে চেন্নাইয়ের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ৩৪৮ স্ট্রাইক রেটে ২৫ বলে ৮৭ রান করেছিলেন। তালিকার তিন নম্বরে রয়েছেন ইউসুফ পাঠান। তিনি কলকাতার হয়ে ২০১৪ সালে ৩২৭.২৭ স্ট্রাইক রেটে সানরাইজার্সের বিরুদ্ধে ২২ বলে ৭২ রান করেছিলেন। এবার তালিকার চার নম্বরে জায়গা করে নিলেন পুরান। ১৯ বলে ৬২ রানের ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৩২৬.৩২।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে