বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 11:53:48 am

◾ মামুন হোসাইন আগুন : ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস) যেন ঢাকার বুকে একখণ্ড ব্রাহ্মণবাড়িয়া।সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সকল মেধাবী শিক্ষার্থীদের এক ছাতার নিচে আবদ্ধ করেছে সংগঠনটি। 


গতকাল ০৮ এপ্রিল, শনিবার ঢাকা কলেজের কেন্দ্রিয় মাঠে তিতাস এর ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের একাংশ এবং নীতিনির্ধারকেরা। 


সংগঠনটির বর্তমান সভাপতি ইকরাম হোসাইন এর দিকনির্দেশনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোল্লা। 


শুরুতেই দোয়া অনুষ্ঠিত হয় সংগঠনটির সাবেক নীতিনির্ধারক এবং যারা সময়ের পালাবদলে পরলোকগমন করেছেন তাদের জন্য।ইফতার পরবর্তী আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা পরিষদের সবাই। 


সেই সময়, সংগঠনটির অন্যতম উপদেষ্টা এফ আই ফারুক ব্যাপারী স্মৃতিচারণ করে বলেন কিভাবে একটু একটু করে এগিয়ে গেছে তিতাস পরিবার। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পথচলতে পরামর্শ দেন। 


ছবি: আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজনের চিত্র। 


আলোচনা সভায় সাবেক সভাপতি নিয়ামুল ভুইয়া বলেন, সংগঠনটি পরিচালনায় সবসময় চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। তাহলে সিনিয়র-জুনিয়রদের মধ্যে দারুণ সুসম্পর্ক বজায় থাকবে।


সাবেক সাধারণ সম্পাদক মোকাব্বের ভুইয়া বলেন, নিজেদের মধ্যে কোনো প্রকার মতভেদ না রেখে সবাইকে সম্মিলিত হয়ে কাজ করতে হবে।


এছাড়াও সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক রাশেদুজ্জামান বলেন, যে কোন প্রয়োজনে সিনিয়ররা পাশে থাকবে এবং নেতৃত্বের ব্যাপারে নানা দিক নির্দেশনা প্রদান করেন।ঐতিহ্যবাহী এ সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য'রা হলেন তোফাজ্জল হোসেন অপু, মাহমুদুর রহমান সৈকত, এফ আই ফারুক ব্যাপারী, মো: নিয়ামুল ভুঁইয়া, আল আমিন, আকিদুল ইসলাম সৌরভ, মোকাব্বের ভুইয়া, শাহরিয়াজ।


উল্লেখ্য, ২০০৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও খবর