লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই জনগণের পাশে থাকে: আমিনুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2023 03:15:29 am

© ফাইল ছবি


দুর্যোগ-দুর্বিপাকে সবসময় আওয়ামী লীগই দেশের জনগণের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। 


তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটের বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ। করোনার সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিজেদের সঁপে দিয়েছিলেন। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।


গতকাল শনিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


আমিনুল ইসলাম আমিন আরো বলেন, যারা দেশকে টানা পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, সার-বিদ্যুতের দাবিতে মিছিল করার অপরাধে গুলি করে মানুষ হত্যা করেছিল, গণতন্ত্রের ধারাবাহিকতা নস্যাতের লক্ষ্যে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ১৬৪ জন নিরপরাধ মানুষ হত্যা করেছিল, তাদের আজকে শুধু মিডিয়ায় সরকারের সমালোচনা ছাড়া আর কোনো কাজে নেই। তারা মানুষের পাশে নেই। করোনাকালেও তাদের পাশে পায়নি দেশবাসী। আজ তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।


পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালুর সভাপতিত্বে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী, এ কে আজাদ, প্রদীপ কুমার, জসিম উদ্দিন, শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসাদ প্রমুখ। 


আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া ও লোহাগাড়ায় ছয় হাজার পরিবারের মাঝে নিজ উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করেন। আজ আরও এক হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন তিনি।

আরও খবর