জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালামের মতবিনিময়


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর।

বালিয়াডাংগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সাবেক সভাপতি জুলফিকার আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।  সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্বে সংবাদ- কর্মীরা ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন সমস্যা যেমন মাদক, জুয়া, চুরি ও জ্বালানি তেল সংকট নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি ডা. কাসফিয়া সালাম নির্ঝর এসব বিষয় সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে উপস্থাপন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

Tag
আরও খবর