জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শনী পালন


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২০২৫) উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী পালিত হয়েছে । আজ ২৬ নভেম্বর বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লাহিড়ী ডিগ্রী কলেজ মাঠে "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫  অনুষ্ঠিত হয় । ডাঃ মোঃ আজমল হুদা তপন প্রাণিসম্পদ কর্মকর্তা এর সভাপতিত্বে ও ডাঃ মোঃ দুলাল হোসেন লাইভস্টক  এক্সটেনশন অফিসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম আমির জামায়েত ইসলামী বালিয়াডাঙ্গী , তামান্না ফেরদৌস উপজেলা কৃষি কর্মকর্তা । স্বাগত বক্তব্য পেশ করেন মোঃ আলমগীর হোসেন প্রিন্সিপাল লাহিড়ী ডিগ্রী কলেজ প্রমুখ।


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজনে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ইত্যাদি প্রদর্শিত হয় । প্রায় ৩০ টি স্টলে খামারীরা বিভিন্ন ধরনের পশুপাখি অনয়ন করেন । অতিথি বৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।


প্রধান অতিথির বক্তব্যে বলেন- এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।



সভাপতির বক্তব্য- গবাদিপশুর খামারি (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য); পোল্ট্রি খামার (হাঁস, মুরগি, কবুতর, টার্কি, কোয়েল ও অন্যান্য); প্রাণী ও প্রাণিজাত পণ্য উৎপাদন (মাংস, দুধ ও ডিম) প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সম্পর্কে খামারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।


উল্লেখ্য,গত সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার  জানান- প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে ।

Tag
আরও খবর