জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বালিয়াডাঙ্গীতে ভিডাব্লিউবি (VWB) কার্ড লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি (VWB) কার্ড লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আজ ২১ শে জুলাই সকাল (১১ ঘটিকা ) ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের

ভিডাব্লিউবি কার্ড লটারির মাধ্যমে সুবিধাভোগীদের  ফলাফল প্রকাশিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোছাঃ সাহারা বেগম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন , ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী- গণ উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ জানান-উপজেলার ৮ টি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড সুবিধাভোগীদের লটারি মাধ্যমে নির্বাচিত করা হবে । এর মধ্যে ৪টি ইউনিয়ন সুবিধাভোগীদের তালিকা প্রকাশিত হয়েছে  এবং বাকি ৪ টি ইউনিয়নে সুবিধাভোগীদের তালিকা খুব শীঘ্রই লটারি মাধ্যমে প্রকাশিত হবে । 

ইউনিয়ন পরিষদের তথ্যমতে জানা যায়, ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদে 

ভিডব্লিউবি চক্র ২০২৫-২০২৬ অর্থবছরে মোট আবেদনকারী সংখ্যা ৭৩৪ জন , যাচাইকৃত ও আপিলকৃত আবেদনের সংখ্যা ৬০৭ জন , বাতিলকৃত  আবেদনের সংখ্যা ১২৭ জন । আজ উনিয়ন পরিষদে লটারির মাধ্যমে ভিডব্লিউবি কার্ড সুবিধাভোগী  ৩১৯ জনের নাম ঘোষণা করা হয়।  এছাড়া ৫২ জন অপেক্ষমান সুবিধাভোগীর নামও ঘোষণা করা হয় ।

লটারি শেষে ইউনিয়ন পরিষদের চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কয়েকটি বৃক্ষের চারা রোপন করেন।


উল্লেখ্য, গত মে মাসে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা দেন-  ভিডব্লিউবি কার্ড সুবিধা- ভোগীদের লটারি মাধ্যমে নির্বাচিত করা হবে ।

Tag
আরও খবর