মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

বালিয়াডাঙ্গী উপজেলা- বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মোঃ উল্লাহ রায়হান দুলু


আমার নির্বাচনী এলাকা (৫ নং দুওসুও ইউনিয়ন)  সহ বালিয়াডাঙ্গী বাসী—সকলকেই  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। 


দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে-ঈদ আসে মনে প্রশান্তি নিয়ে। পবিত্র ঈদ উল ফিতর  রহমত , বরকত ও নাজাত  পূর্ণ মাস। যে মাসে সমগ্র মুসলিম জাতি নিজেদেরকে সংযম ও শুদ্ধির মধ্যে রাখেন।দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।

আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। 


আমি বালিয়াডাঙ্গী  উপজেলা সর্ববৃহ স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে অধ্যবধি পর্যন্ত   সভাপতির দায়িত্ব পালন করছি ।আমার সংগঠন সামাজিক কল্যাণে সব ধরনের কাজে নিয়োজিত । বিশেষ করে- রক্তদান, ফ্রি  ব্লাড গ্রুপিং, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের বিশেষ মূল্যায়ন,বাল্যবিবাহ, যৌতুক প্রথা সহ সামাজিক অবক্ষয় যাতে না ঘটে এমন প্রশংসনীয় কাজ করে এই সংগঠন সুনাম কামিয়েছেন । মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের কুফল সমন্ধে সামাজিক সচেতনতা, তরুণ ও যুবকদের মাদকের বাইরে রাখবার জন্য বিভিন্ন সময়ে মাদকবিরোধী মানববন্ধন বেশ প্রশংসনীয় এলাকায় ।আমি সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে ৫নং দুওসুও ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করছি । আমি জনগণের  সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।


 পরিশেষে, ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

Tag
আরও খবর