মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অসৎ উপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার


ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিয়ে প্রবেশ এবং মোবাইল ফোন দিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 



আজ রোববার দুপুরে উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরার নজরে আসে বিষয়টি। পরে তিনি ওই পরীক্ষার্থীর মোবাইল জব্দ করে তাকে বহিষ্কারের আদেশ দেন। 



বহিষ্কৃত ওই পরীক্ষার্থী উপজেলার লোহাগাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছিল। 


সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরা জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছিল ওই শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনা আমার নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকের বহিষ্কার করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।

Tag
আরও খবর