জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তাড়াইলে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৭০০ কৃষক


কিশোরগঞ্জের তাড়াইলে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। এ উপলক্ষ্যে বুধবার (৩ জুলাই) বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া।


এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপকারভোগী কৃষক জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের আবদুল করিম ভুঁইয়া দৈনিক দেশচিত্রকে বলেন, বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছিল। এখন সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।


উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা স্বাগত বক্তব্যে বলেন, সাতটি ইউনিয়নের মোট ৭০০জন কৃষকের মাঝে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হল আজ। এর মধ্যে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ এবং ১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।

 

আরও খবর


তাড়াইলে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

৭৫৭ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে




তাড়াইলে ভয়াবহ আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

৮০২ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে



তাড়াইলে আবার শতক ছাড়াল পেঁয়াজের কেজি

৮০৬ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে