জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎

‎সাতক্ষীরার পাটকেলঘাটায়  ‘ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার’-এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ব রকমের মিষ্টি। যার কারনে দুর্গন্ধে‎ বর্জ্যে এখন পুরো এলাকা যেন এক বিষাক্ত গ্যাস  পরিণত হয়েছে। তীব্র গরমে পচা বর্জ্যের অসহনীয় দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে স্থানীয়দের। অসুস্থতা, বমি ভাব ও শ্বাসকষ্টে ভুগছেন পথচারিসহ স্থানীয় বাসিন্দারা।

‎এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন কারখানার বর্জ্য খোলা জায়গায় ও খুলনা-সাতক্ষীরা  মহাসড়কের পাশেই ফেলে রাখা হচ্ছে যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

‎স্থানীয়দের দাবি, শুধু দুর্গন্ধই নয়, এই বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে নানা রোগজীবাণু। মাছি, পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। অভিযোগ উঠেছে, সেই মাছি মিষ্টির উপর বসছে, এমনকি মিষ্টির ভেতরেও পোকামাকড় পাওয়া গেছে যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।‎এক ক্ষুব্ধ পথচারী দেবাশীষ দাশ বলেন, এটা কোনো কারখানা না, এটা একটা বিষের ডাম্পিং স্টেশন! আমরা কি এখানে মানুষ হয়ে থাকতে পারব না? প্রশাসন কি সব দেখেও না দেখার ভান করছে?

‎রফিকুল  ইসলাম নামে আরেক পথচারী বলেন,  রাস্তার পাশে এভাবে বর্জ্য ফেলায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে, দুর্গন্ধে পথচারীরাও নাকে কাপড় রেখে চলাচল করছে।

‎অভিযোগের বিষয়ে  কারখানার স্বত্বাধিকারীরা বাবু শিবুপদ কাছে  একাধিকবার ফোন করলেও কল রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

‎

‎সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এত অভিযোগ, এত ভোগান্তির পরও প্রশাসনের ভূমিকা একেবারেই নীরব। এলাকাবাসীর প্রশ্ন, কার স্বার্থে এই নীরবতা? কেন নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা?এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনা হোক। স্থানীয় ও পথচারিদের অভিযোগ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

‎

Tag
আরও খবর