জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উত্তরণ এর পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণ


‎ দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫জন (প্রতিটি ইউনিয়নে ২১৫জন) উপকারভোগীদের মাঝে তিন দিন ব্যাপি ১৯, ২০ এবং ২১ আগষ্ট ২০২৫ তারিখে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান করা হয়েছে।

‎

‎উক্ত বিতরণ অনুষ্ঠানে উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মন্জুর আহ্সান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার এস এম শাফাত আক্তার নুর, উপজেলা আইসিটি কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-মির্জানগর ও চিথলিয়া ইউনিয়ন) জনাব মোঃ ইমরান হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-বক্সমাহমুদ ইউনিয়ন) জনাব মীর তারিন বাশার লিমা। আরও উপস্থিত ছিলেন, স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অন্তরা দাস তিথি

‎সিনিয়র অফিসার-হিউম্যানিটারিয়ান, মোকাদ্দেসা কাদেরী, ম্যানেজার-মিল, মমতাজ বেগম- প্রজেক্ট অফিসার এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ।

‎

‎প্রধান অতিথি তার বক্তব্যে দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন এই শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যে তালিকা করা হয়েছে তা খুবই ভালোভাবে যাচাই বাছাই করে উপযুক্ত মানুষকে নির্বাচন করা হয়েছে যা প্রশংসনীয় এবং তারা যে সাপোর্ট পাচ্ছে তাতে তাদের অনেক উপকার হবে। এছাড়াও তিনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের জীবন মান উন্নয়ন, ওয়াশ ফ্যাসিলিটির উন্নয়ন, সেল্টার মেরামত, বেড়ীবাঁধ এবং রাস্তা মেরামত করার জন্য দাতা সংস্থার সহযোগিতা আহবান করেন। তিনি বলেন এই সকল কাজ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। অবশেষে তিনি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আবারও ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন এবং উপকারভোগীদের মাঝে পরিবার প্রতি শর্তহীন নগদ ৬০০০/- টাকা এবং হাইজিন কিটস বিতরণ করেন।

‎

Tag
আরও খবর