জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতক্ষীরার পাটকেলঘাটায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত

তালায় ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের উপর আতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী রমজানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা  বলেন,  তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিক, মোঃ আক্তারুজ্জামান  এবং আতাউর রহমান, সন্ত্রাসী হামলার শিকার হন। এই হামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। এ সময় হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত মানববন্ধনে পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সহ সভাপতি খান নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি অধ্যাপক নাজমুল খাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জহুরুল হক, সাবেক সাধারন সম্পদক আব্দুল মতিন, যুগ্ন সাধারন সম্পদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক খায়রুল আলম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি,  শাহীন বিশ্বাস, আবু হোসেন, মাখফুর রহমান ঝান্টু, নব কুমার দে, রিপন হোসেন, এম এম মজনু, নাজমুল হাসান মিঠু, প্রমুখ।

Tag
আরও খবর